আদিমকালের মানুষ কইতো,
অল্পবিদ্যা ভয়ংকর।
আমার প্রশ্ন বিদ্যা অল্প বা বেশি সেটা নির্নয় করে কিভাবে?
যে আজীবন বই পড়ছে,
তারও তো বিদ্যা অল্প ই সমগ্র দুনিয়ার বিদ্যার কাছে।
একটা মানুষ সারাজীবনে ২০হাজার বই ই পড়তে পারে।
আর কতটুকুই বা জানি বই পড়ে আমরা?
যেখানে সমুদ্রের ৫% আর মহাবিশ্বের ৫% বইতে সীমাবদ্ধ।
তো বই পড়েও তো অল্পবিদ্যাই শিখলাম।
তো বেশি বিদ্যা কোনটা?
অল্প বিদ্যা বেশি বিদ্যা,
এগুলো অন্যকে বলে ছোট করার কৌশল মাত্র।
বস্তুত, না বুঝে মুখস্তবিদ্যা ভয়ংকর।
মাদ্রাসার বাঙালি ছেলেরা আরবী না বুঝে কোরআন
মুখস্ত করে আবার নিজেদের বলে আলেম (জ্ঞানী)।
কিরকম মুর্খ তারা ভাবতেই অবাক হই।
অন্যদিকে স্কুলে ছেলেমেয়েরা ছোটকাল থেকে মুখস্তবিদ্যায় বড় হইয়াছে,
তারা পড়তাসে গরু ঘাষ খায়। গরু ঘাষ খায়।
এখন কেন ঘাষ খায় গরু? এটা তারা প্রশ্ন করে না।
গরু দেখতে কেমন এটাও অনেকে জানে না।
অনেকে আবার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র,
তারা এটাই জানে না রাষ্ট্রবিজ্ঞান এর জনক কে?
কি অদ্ভুত মুখস্তবিদ্যা।
একছাত্র বললো ডিগ্রি নিচ্ছে।
মাসে মাসে স্যারকে টাকা দিলে পাশ করিয়ে দেয়।
সার্টিফিকেট কিনে নিচ্ছে তাও পড়াশোনা না করে।
প্রকৃত পক্ষে একাডেমিক ছাত্ররা মুর্খ,
তারা পড়তেসে ও মুখস্ত করতাসে।
আমি বলি তাদের বলি,
আপেল মাটিতে পড়ে কেন? আকাশে কেন চলে যায় না?
তারা নিউটনের থিওরী বলে, পৃথিবীর চুম্বক বল।
ওদিকে আইনস্টাইনের নতুন থিওরী তাদের অজানা।
সবচেয়ে আদিম পড়াশোনা তো মাদ্রাসার পোলাপান,
ওরা এখনও ভাবে পৃথিবী ৪টি উপাদান দিয়ে তৈরি
আগুন,পানি,মাটি, জল।
যেগুলো প্লেটোর আমলে পড়ানো হতো।
আধুনিক বিজ্ঞান বলে পরমানু দিয়ে তৈরি।
মুর্খতার বেড়াজ্বালে আছন্ন দুনিয়া,
এদের আলো দেখাতে গেলে
হয়তো আমার অবস্থাও প্লেটোর গুহার সেই লোকের হবে।
যে আলো দেখে সবাইকে বলে,
সবাই তাকে অন্ধকারে খুন করে।
প্রকৃত পক্ষে অল্পবিদ্যাই বুদ্ধিমান এর কাজ।
সব বিষয়ে অল্প করে জেনে রাখা,
পরে সবগুলো ডট মেলানো।
এটাকেই তো ইংরেজিতে বলে স্মার্টনেস।
যেহেতু জ্ঞান ও প্রজ্ঞা দুটোই আলাদা জিনিস।
আজকাল মুর্খরা জ্ঞানী ট্যাগ নিয়ে বসে আছে।
আর প্রকৃত জ্ঞানীরা হেমলক খেয়ে মরে যাচ্ছে।
#অল্প_বিদ্যা_বুদ্ধিমান_কাজ
#রুদ্র_সিয়াম