Story

ডাইনি এলো

November 18, 2026

17 views

ডাইনি এলো

---- শশিভূষণ পাত্র

​চিরকাল আমি ভূত নিয়ে গবেষণা করেছি, কাজেই এলাকাতে আমার ভূত সম্পর্কিত শ্রীবৃদ্ধি ঘটেছে। একপ্রকার পেশার দিক দিয়ে দেখলে বেশ ভালো জাঁকিয়ে বসা গেছে। এখন তান্ত্রিকের আগে আমার ডাক পড়ে; কারণটা গভীর হলেও সহজ মানে বর্তমানে ওঝা বা তান্ত্রিক কেউ বাড়িতে ডাকতে চায় না, পাড়া-পড়শিকে দেখানোর আছে তাঁরা কতটা বিজ্ঞানমনস্ক!

​সেহেতু যন্ত্রপাতি হাতে আমাকে যেতে হয়, কিন্তু এভাবে যে মরে ভূত হয়ে যাব, বুঝতে পারিনি। বেঁচে থাকতে কমিউনিস্ট নিয়ে বেশ লেকচার দিয়েছি, বন্ধুদের সাথে কখনো তর্কে হেরে যাওয়া যেত না। ওরাও তো ওখানে ভূত দেখেছে, এ এখানে ভূত দেখেছে— তবে কি সবাই ভুল বলছে? শেষমেশ আমার বলার কিছু থাকত না, হার স্বীকার করে আসর ছাড়তে হতো। মনে মনে ভাবতাম, যেভাবে মানুষ মরছে, ভূতেদের বাড়তি population থাকার জায়গা না পেয়ে এদের মস্তিষ্কে ভর করেছে।

​আপনার মনে হচ্ছে, ভূত হয়ে লিখছি কীভাবে? নমস্কার, আমার নাম ঈশান। আসলে সবই সম্ভব, আপনি যখন মরে ভূত হবেন, জানতে পারবেন। আমি একটা ছাব্বিশ বছরের ছোকরার ঘাড়ে চেপেছি; বেচারার ঠিকমতো কবিতা লিখতে পারছে না, তাই নিজ দায়িত্বে গল্প লেখাচ্ছি।

​আচ্ছা, কীভাবে মরলাম, বলি শুনুন।

​প্রথমত, আমাদের এলাকায় শিক্ষিত এবং সচ্ছল মানুষের বসবাস, তবে পারিপার্শ্বিক কিছু গ্রাম সেভাবে শিক্ষা প্রসার নেই বললে চলে। সেই গ্রামগুলোতে শিক্ষার পরিসংখ্যান খুব একটা নেই বললে যে নেই এমনটাও আবার না। যা টুকটাক আছে, তার প্রায় প্রত্যেকে সাবলীলতার সাথে গ্রাম ত্যাগ করে, কেউ গেছে শহরে, কেউ বা বিদেশে। বাকিটুকু অন্ধকারে, তাদের পথ দেখানোর লোক নেই, স্কুলগুলো টিমটিম করে জ্বলছে।

​শুনুন, বিষয় হলো—বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের যোগাযোগের মাধ্যম যে রাস্তা, সেখানে ডাইনির প্রভাব জন্ম থেকে শুনে আসছি। এই নিয়ে ক্লাসে আলোচনা করলাম, স্যার বললেন, সাথে আমরাও আলোচনা করলাম। অবশ্য সেদিনকার টপিক ছিল "অলৌকিক সামাজিক সমস্যা"—মানে ডাইনি, মন্ত্র-তন্ত্র, ওঝা ইত্যাদি। তবে ডাইনি আলোচনা করতে গিয়ে স্যার এবং আমাদের মধ্যে বেশ কিছু ইতিবাচক আলোচনা হলো।

​স্যার বললেন, এটি সম্পূর্ণ একটি কুসংস্কার।

ইতি সঙ্গে সঙ্গে বললো স্যার আমার বাবা একবার মামা বাড়ি গিয়ে বাঁশ ঝাড়ে কি একটা ঝুলতে দেখেছিলেন মেসো কে সঙ্গে নিয়ে কাছাকাছি যেতে আর কি দেখতে পাননি। স্যার বললেন পাবেন আর কোনো দিন, ক্লাসে কিছুক্ষণ হাসির ছোটো টরন্টো বয়ে গেল,স্যার অনেক কষ্টে সবাইকে থামিয়ে বললেন ঈশান যেহেতু ডাইনি প্রসঙ্গ প্রথমে তুলেছে ওটা আজ হোক পরে আবার ভূতকে আমন্ত্রণ জানানো যাবে।

শোনো তবে অতীতে যাঁদের "ডাইনি" বা "ডাইন" বলে চিহ্নিত করা হতো, তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার পেছনে বেশ কিছু বাস্তব এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে। মানসিক চিকিৎসক না থাকার ফলে মানসিক সমস্যার চিকিৎসা হয়তো হতো না, সেভাবে কোনো বৈজ্ঞানিক রূপ ব্যাখ্যা বা ভাবার পরিসর ছিল না। ফলস্বরূপ, অতীতে অনেক নারী বা পুরুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতেন, যেমন—সিজোফ্রেনিয়া, তীব্র ডিপ্রেশন বা বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হলে তাঁদের আচরণ ও চারিত্রিক গতিবিধি সাধারণ মানুষের চেয়ে আলাদা হতে শুরু করত। আবার মৃগী রোগ বা নিউরোলজিক্যাল সমস্যার কারণে যাঁদের হঠাৎ খিঁচুনি হতো, শরীর শক্ত হয়ে যেত বা মুখ দিয়ে ফেনা উঠত, তাঁদের ওপর ডাইনির ভর করেছে বলে সমাজের সাধারণ মানুষ ধারণা পোষণ করত।

​ক্লাসে আরও একজন দাদা বললেন, "এরগট বিষক্রিয়া" নামের স্যাঁতসেঁতে জায়গায় একধরনের ছত্রাক জন্মায়, তার বিষক্রিয়াতে অনেক সময় এমন হয়। স্যার বললেন পরিষ্কার করে বলো পুরোটা, বলে স্যার থামলেন।

অর্থাৎ, ইতিহাস লক্ষ্য করলে অন্যতম বড় একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা পাব। রাই বা অন্যান্য শস্যদানা দীর্ঘদিন ভেজা অবস্থায় থাকলে তাতে Claviceps purpurea নামক এক ধরনের ছত্রাক জন্মায়। এই ছত্রাকের মধ্যে থাকা রাসায়নিক উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে হ্যালুসিনেশন বা অলীক ভ্রম তৈরি হয়, পেশীতে তীব্র খিঁচুনি ধরে, মানুষ উন্মত্তের মতো আচরণ শুরু করে। ইউরোপের অনেক কুখ্যাত ডাইনি শিকারের ঘটনার পেছনে এই খাদ্যে বিষক্রিয়ার বড় ভূমিকা ছিল বলে বিজ্ঞানীরা মনে করেন।

​কিন্তু এত ব্যাখ্যার পরেও ছোটবেলা থেকে শুনে আসা ভ্রম তো একদিনে কাটে না। বেশ কয়েকমাস কেটে গেছে, সরকারি অনুদানে সেই রাস্তার গায়ে তৈরি হচ্ছে জলট্যাঙ্কি, প্রতিটা বাড়িতে জলের নল পর্যন্ত পৌঁছে গেছে। হঠাৎ গ্রীষ্মের সকালে শোনা গেল, কাজ করতে আসা দুজন মিস্ত্রি রাতে বাইরে বসে হাওয়া খাচ্ছিল, ওদের একজন গুরুতরভাবে অসুস্থ আর একজন মারা গেছে। ডাইনি তত্ত্ব আবার প্রসার বসলো রাত্রি নামলে ওই পথ দিয়ে যাতায়াত বন্ধ, পাশের গ্রাম দিয়ে সবাই বাড়ি ফিরত। আমার ওই পথে রোজ টিউশন পড়াতে যেতে হতো, ছাত্রীর বাড়িতে ইয়ার্কি করে রোজ বলত, "ডাইনি বেরোবে, তাড়াতাড়ি ফিরে যাও।" অবশেষে বাড়ির তাণ্ডব শুরু হলে পড়াতে যাওয়া যাবে না, টিউশনটা গেল হাত থেকে।

​ডাইনির ওপর বেশ রাগ হলো, মনে মনে ভাবলাম, ওঃ সেই একটা মানুষের শরীরে যা কিছু করে! কী এমন আর আছে, একবার দেখাই যাক। সেই রাতে শোনা গেল, একজন সন্ধ্যা আটটায় বাড়ি ফিরতে কালো ঘাম বেরিয়ে গেছে, বাড়ি ফিরে ভুলভাল বকছিল, তান্ত্রিক ডেকে ওকে ঝাড়ফুঁক করার পর সে ঠিক হয়েছে। মনে মনে ভাবলাম, বাড়ি তো ফিরেছে, আমিও একবার যাব, যাই হয়ে যাক, বাড়ি তো ফিরতে পারব।

​সে রাতে যেমন ভাবনা, তেমন কাজ। বেরোলাম আমার সেই সমস্ত যন্ত্রপাতি নিয়ে ডাইনি আবিষ্কার করতে। অনেকটা পথ এগলাম, যন্ত্রে কোনো রেডিয়েশন নেই। আরও কিছু দূর অতিক্রম করে যত কাছাকাছি যাই, কিছু মানুষ ও একটা ট্রাক দাঁড়িয়ে আছে চোখের সামনে পরিষ্কার হয়ে উঠছে। কিছু মানুষ গাড়িটাকে ঠেলে ঠেলে জলট্যাঙ্কির কাছাকাছি নিয়ে দাঁড় করাল, তারপর গোডাউন রুম খুলে কী সব গাড়িতে তুলতে শুরু করল। গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে দেখতে মনের মধ্যে সমস্তটা পরিষ্কার হয়ে উঠছে, বেরোতে যাব—এমন সময় দেখলাম গাছের কাছাকাছি দুজন মানুষ শাড়ি পরে দুহাতে ভর দিয়ে মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছে, হাঁটার সময় মাথায় জ্বলন্ত প্রদীপ বসিয়ে হাঁটছে।

​সে কি অদ্ভুত দৃশ্য! এতক্ষণ প্রাণের ভয় ছিল না, এবার হচ্ছে—ওদের লোক আমাকে দেখতে পেলে তো আমার প্রাণটা যাবে। ওরা একটু সরে দাঁড়াতে আমি বেরিয়ে ছুট দিলাম। পেছন থেকে কী একটা সুচের মতো গলার কাছে এসে বিঁধল, টের পেতে না পেতে অজ্ঞান হয়ে পড়লাম। পরদিন সকালে আমার হুঁশ ফেরে যখন আমি হাসপাতালে ভর্তি ছিলাম—প্যারালাইসিস হয়েছে, আমি বলতে পারি না, নড়তে পারি না। বাবা মাথা ঠুকে কাঁদছেন আর বলছেন, "ডাইনি একি করল আমার ছেলেটাকে, তুই ওখানে কেন গেলি বাবা!" অবশেষে দুপুর নাগাদ মারা গেলাম।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login