Story

রাত ৩টার দরজার শব্দ ❖ পর্ব ৫ ❖

November 21, 2026

9 views

【শেষ দরজা】

“এবার তোমার পালা, মা...”

কথাটা শুনে মায়ের বুকটা কেঁপে উঠল।

তিনি আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, “আমার মেয়েকে ফিরিয়ে দাও! তুমি কে?”

আয়নার ভেতরের মেয়েটি হেসে বলল, “আপনি কি সত্যিই জানতে চান?”

মা কাঁদতে কাঁদতে মাথা নাড়লেন।

হঠাৎ আয়নার ভেতরে মায়াকে দেখা গেল। সে মায়ের দিকে তাকিয়ে বলল, “মা, মনে আছে ছোটবেলায় তুমি আমাকে একটা গল্প বলেছিলে? আয়নার ভেতরে নাকি আরেকটা জগৎ আছে?”

মা অবাক হয়ে গেলেন। কথাটা তো সত্যি!

মায়া আবার বলল, “সেই রাত থেকেই আমি ওদের দেখতে পাচ্ছি।”

মা আয়নার কাছে হাত বাড়াতেই আয়নার কাঁচে ফাটল ধরল।

ঠিক তখনই ঘড়িতে রাত ৩টা বাজল।

ঘরের দরজায় তিনবার টোকা পড়ল।

ঠক... ঠক... ঠক...

মা দরজার দিকে তাকালেন। বাইরে থেকে মায়ার কণ্ঠ ভেসে এল—

“মা, দরজা খোলো। আমি ফিরে এসেছি!”

মা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু আয়নার ভেতর থেকে আসল মায়া চিৎকার করে বলল—

“মা! দরজা খুলবে না! ওটা আমি নই!”

মা থমকে গেলেন।

তিনি আয়নার দিকে তাকিয়ে বললেন, “তাহলে আমার আসল মেয়ে কোথায়?”

আয়নার ভেতরের মায়া চোখের পানি মুছে বললমা, আমি এখানেই আছি। শুধু আমাকে একবার বিশ্বাস করো।”

মা চোখ বন্ধ করে আয়নার ওপর হাত রাখলেন।

হঠাৎ ঘরের সব আলো জ্বলে উঠল।

মা চোখ খুলে দেখলেন, মায়া তাঁর সামনে দাঁড়িয়ে আছে। মা মেয়েকে জড়িয়ে ধরলেন।

সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল।

কিন্তু একটু পর মায়া মাকে জিজ্ঞেস করল—

“মা, তুমি কি আমাকে সত্যিই চিনতে পেরেছ?”

মা অবাক হয়ে বললেন, “এ আবার কেমন কথা?”

মায়া মুচকি হেসে বলল—

“কারণ আয়নার ভেতরে যে মেয়েটা ছিল, সে এখনো বের হতে পারেনি...”

মা ধীরে ধীরে পেছনে তাকালেন।

আয়নায় দেখা যাচ্ছে দুজন মায়া।

একজন মায়ের পাশে দাঁড়িয়ে হাসছে।

আর অন্যজন আয়নার ভেতর থেকে কাঁদছে।

ঠিক তখনই আয়নার ওপর লেখা ফুটে উঠল—

“গল্প শেষ হয়নি... শুধু দরজাটা বন্ধ হয়েছে।”

༺❖ সমাপ্ত ❖༻

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login