Poetry

স্বাধীনতা—

November 23, 2026

2 views

তুমি কি শুধু পতাকা?

নাকি তুমি সেই অগ্নিশিখা

যা বুকের ভিতর জ্বলে

অন্ধকার ছিঁড়ে আলোর পথে?

রাস্তা যেখানে খুনের ফাঁদ,

নদী যেখানে ভাসায় অনিরাপদ স্বপ্ন,

বাস যেখানে ডুবে যায় নির্ভয়ে যাত্রীর আশা,

ট্রেন যেখানে ছুটে চলে অজানার দিকে,

স্কুলের ছাদে আকাশ ভাঙে,

যে পথে শিশু ধর্ষণের শিকার না হয় লোভাতুর চোখের—

এই সব পথই বলুক:

মানুষ বাঁচবে নিরাপদে, স্বাধীনভাবে।

তুমি এসেছিলে—

রক্তে লেখা এক ভোরে,

অন্ধকার ভেঙে আলো আনতে।

তুমি চেয়েছিলে—

মানুষ মানুষকে মানুষ ভাবুক,

অন্যায়ের কাছে মাথা নত না হোক কখনো।

কিন্তু আজও—

দুর্নীতি, অব্যবস্থাপনা, ছলনা

তোমার সামনে দাঁড়ায়।

শিশুর হাসি কেঁদে যায়,

স্বপ্ন ভাঙে অজানা হাহাকারতে।

তাহলে স্বাধীনতা—

বলো, আমরা কি ভুলে গেছি তোমাকে?

নাকি তোমার জন্য লড়াই এখনো অসমাপ্ত?

কিন্তু যখন দেখি—

একটি শিশুর সাহসিক হাসি,

একটি মানুষের সত্য উচ্চারণ,

একটি ছোট কাজ—

অন্যায়ের বিরুদ্ধে হাত বাড়ানো।

সেখানেই তুমি বেঁচে আছো—

অদৃশ্য, অটল, অম্লান।

আমরা তোমায় নেবো নতুন করে,

পতাকায় নয়, জীবনে, আচরণে, কাজে।

যেনো আর কোনো ভয় না থাকে,

যেনো প্রতিটি সকাল বলে—

“এই দেশ, এই জীবন, এই মানুষ—

সত্যিই স্বাধীন।”

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login