Poetry

পলাতক (Premium)

November 23, 2026

0 sold
আমার সুর বেদনার বিরহের
তোমার লাগবে না ভালো
জানি অন্ধকারে আমার ডুব
তোমার চোখে ঝলমলে আলো।

বন্ধুরে বুক জুড়ে আমার ক্ষত
জ্বলে-পুড়ে অঙ্গার আমি
দেখিনা স্বপ্ন আর বিজয়ের
অথচ সজীবতায় উজ্জ্বল তুমি।

তোমার আমার দুইদিকে যাত্রা
আমি গান গাই বিরহের
মিলনের আশা আর রাখিনা
তুমি ছুটে চলো পথ আনন্দের।

বন্ধুরে বিভেদের দেয়াল সুউচ্চ
আমারে খুঁজে পাবে না তুমি
আমি পলাতক, নিশ্চুপ-নির্বাক
তুমি উচ্চৈঃস্বরে সতত সংগ্রামী।

পরাজয় মেনে পালিয়েছি আমি
ব‌্যথায় ব‌্যথায় জমেছে নীরবতা
মুখে বলা হয় না আর কিছু
চুপিসারে জানাই বিরহ বারতা।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login