Story

এক বিকেলের ভালোবাসা

November 26, 2026

10 views

একটি প্রেমের গল্প

শহরের কোণে ছোট্ট একটি নদী ছিল। নদীর নাম মেঘনা। প্রতিদিন বিকেলে নদীর তীরে এসে বসত নীল। নদীর পানিতে সূর্যের শেষ আলো যখন সোনালি রংয়ের আভা ছড়িয়ে দিত, তখন নীলের মনে হতো পৃথিবীর সব সৌন্দর্য যেন এই একটি জায়গাতে জমা হয়ে আছে।

নীলাদ্রী নীল ,খুব সাধারণ একজন ছেলে। বাবা মারা গেছেন অনেক আগেই। মা আর ছোট একটা বোন নিয়ে তাদের সংসার। পড়াশোনা শেষ করেই একটি ছোট চাকরি নিয়েছিলো সে। জীবনে খুব বেশি চাওয়াপাওয়া ছিল না তার। শুধু মায়ের মুখে একটু হাসি দেখতে চেয়েছিল আর নিজের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে চেয়েছিল।

কিন্তু নীলের জীবনে একটা শূন্যতা ও ছিল। এমন একজন মানুষ, যার কাছে সব কথা বলা যায়, যার সঙ্গে মান অভিমান করা যায়, যার হাতে হাত ধরে নির্ভয়ে অনেক দূর হাঁটা যায়।

একদিন বিকেলে নদীর তীরে বসে বই পড়ছিল নীল। হঠাৎ এলোমেলো বাতাসে একটি কাগজ তার পায়ের কাছে পড়ল। কাগজটি তুলে নিয়ে দেখল, সেখানে সুন্দর হাতের লেখায় লেখা—

"কিছু মানুষ জীবনে আসে বসন্ত, অথচ চলে যায় শরতের ঝরা পাতার মতো করে।"

নীল লেখাটি পড়ে মুচকি হাঁসি হাসল। তারপর চারদিকটা দেখল, একটু দূরেই একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি পরেছে নীল রঙের শাড়ি, খোলা চুল দুরন্ত বাতাসে উড়ছে। চোখে এক অদ্ভুত মায়া।

নীল এগিয়ে গিয়ে মেয়েটিকে বলল,

— এটা কি আপনার?

মেয়েটি একটু অবাক হয়ে তার দিকে তাকাল।

— ওহ! হ্যাঁ, আমারই। ধন্যবাদ।

— অসাধারণ সুন্দর লিখেছেন।

মেয়েটি হেঁসে বলল,

— লেখাটা সুন্দর নয়, সুন্দর অনুভূতি হলে কথাগুলো এমনিতেই সুন্দর হয়ে যায়।

নীল কিছুক্ষণ চুপ করে রইল। মেয়েটি চলে যাওয়ার আগে বলল,

— আমার নাম মায়া।

— আমি নীল।

সেদিনের পরিচয় পর্ব সেখানেই শেষ হয়েছিল। কিন্তু নীল জানত না, এই ছোট্ট পরিচয় একদিন তার পুরো পৃথিবী বদলে দেবে।

এরপর থেকে প্রায় প্রতিদিনই নদীর পাড়ে দেখা হতে লাগল নীল আর মায়ার। কখনো মায়া বই নিয়ে আসত, কখনো নীল ফুল নিয়ে। কখনো গল্প করত, কখনো পাশাপাশি বসে নদীর সৌন্দর্য উপভোগ করত।

মায়া প্রাণবন্ত একটি মেয়ে। হাসতে খুব ভালোবাসত, বৃষ্টিতে খোলা চুলে ভিজতে ভালোবাসত, আর সবচেয়ে বেশি ভালোবাসত মানুষের ছোট ছোট আনন্দ গুলোকে উপভোগ করতে।

একদিন মায়া হঠাৎ করেনীলকে জিজ্ঞেস করল,

— আচ্ছা, তুমি এত চুপচাপ থাকো কেন?

নীল হেসে বলল,

— সবাই যদি কথা বলে, তাহলে কথা শোনার মানুষ থাকবে কে?

মায়া জোরে হেসে উঠল।

— বাহ! বেশ দার্শনিক তো তুমি!

নীল বলল,

— আর তুমি এত হাসো কেন মায়া ?

— কারণ কান্না করলে আমাকে মোটেই সুন্দর দেখায় না।

কথাটা বলে মায়া হেঁসে উঠল। কিন্তু নীলের মনে হলো, এই হাঁসির আড়ালে কোথাও একটা কষ্ট লুকিয়ে আছে।

দিন যেতে যেতে মাস গড়াতে লাগল। বন্ধুত্ব আরো অনেক গভীর হলো। মায়া এখন নীলের জীবনের সবচেয়ে সুন্দর অংশ। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নীলের মনে হয়, আজ মায়ার সঙ্গে দেখা হবে তো?

অন্যদিকে মায়াও অনুভব করতে পারছিল, নীল তার কাছে একটু একটু করে বিশেষ হয়ে উঠছে।

হঠাৎ একদিন মায়া অসুস্থ হয়ে নদীর পাড়ে আসতে পারল না। সেদিন নীলের কিছুই ভালো লাগছিল না। সন্ধ্যার দিকে সে মায়ার বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। হাতে কিছু খাবার আর এক প্যাকেট চকলেট।

মায়া জানালা দিয়ে নীলকে দেখে তো অবাক হয়ে গেল।

— তুমি এখানে?

— শুনলাম তুমি অসুস্থ। তাই দেখতে এলাম।

— এত চিন্তা করো কেন আমাকে নিয়ে?

নীল কিছুক্ষণ চুপ থেকে বলল,

— কিছু মানুষকে নিয়ে চিন্তা না করে থাকা যায় না যে।

মায়া সেদিন কোনো উত্তর দেয় নি। শুধু মুচকি হেঁসে ছিল। কিন্তু তার চোখে কোনে জমে উঠেছিল এক অচেনা আনন্দ।

শীতের এক বিকেলে নদীর পাড়ে হালকা কুয়াশা। মায়া আর নীল পাশাপাশি বসে আছে।

মায়া হঠাৎ করে বলল,

— নীল, তোমাকে একটা কথা বলব?

— বলো।

— যদি কোনোদিন আমি তোমার জীবন থেকে হঠাৎ করে হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে?

নীল অবাক হয়ে মায়ার দিকে তাকাল।

— এমন কথা বলছ কেন তুমি ?

— এমনি। তুমি উত্তর দাও।

নীল নদীর দিকে তাকিয়ে আনমনে বলল,

— আমি তো জানি না মানুষ হারিয়ে গেলে তাকে কোথায় খুঁজতে হয়। তবে তোমাকে হারালে আমি প্রতিদিন নিজের ভেতর তোমাকে খুঁজবো।

মায়ার চোখ জলে ভিজে উঠল।

— তুমি জানো, আমি তোমাকে কেন এত পছন্দ করি?

— কেন?

— কারণ তোমার পাশে থাকলে আমার মনে হয়, আমাকে কোন অভিনয় করতে হয় না। আমি যেমটা, তুমি আমাকে ঠিক তেমনভাবেই গ্রহণ করো।

নীল ধীরে ধীরে মায়ার হাতটা দুটো ধরল।

— মায়া, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। জানি না এই ভালোবাসার ভবিষ্যৎ কি? জানি না আমি তোমাকে কতটা সুখী করতে পারব। শুধু জানি, আমার প্রতিটা দিনে তোমাকে চাই।

মায়া মাথা নিচু করে হাসতে লাগলো। তারপর খুব ধীরে ধীরে বলল,

— আমিও তোমাকে খুব ভালোবাসি, নীল।

সেদিন নদীর পাড়ে সূর্যটা একটু অন্যরকমভাবে ডুবছিল। নদীর ঢেউ, বাতাস, সূর্য সবকিছু যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে

ভালোবাসার দিনগুলো খুব সুন্দর কাটছিল তাদের। একসঙ্গে হাঁটা, বৃষ্টিতে ভেজা, ছোট ছোট উপহার দেওয়া নেওয়া, রাত জেগে ফোনে গল্প করা—সবকিছুতেই ছিল এক অদ্ভুত অনাবিল আনন্দ।

কিন্তু সুখের দিনগুলো সবসময় একই রকম ভাবে থাকে না।

একদিন মায়া জানাল, তার বাবা তাকে নিয়ে ঢাকায় চলে যেতে চাচ্ছেন। সেখানে তার পড়াশোনার পাশাপাশি বিয়ের জন্যও পাত্র দেখা হচ্ছে।

নীলের বুকটা অজানা আশংকায় কেঁপে উঠল।

— তুমি কি বলছো?

মায়া চোখের জল মুছে বলল,

— আমি তোমার সঙ্গেই থাকতে চাই।

— তাহলে তোমার বাবাকে আমাদের কথা বলে দাও।

— বাবা কখনো এটা মেনে নেবেন না। তিনি তোমার আর্থিক অবস্থা মেনে নিতে পারবেন না।

নীল মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল।

— আমি চেষ্টা করবো, মায়া। একদিন এমন কিছু করব, যাতে কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে না পারে।

মায়া তার হাত দুটো শক্ত করে ধরল।

— আমার অনেক টাকা চাই না, নীল। আমি শুধু চাই, তুমি কখনো আমাকে ভুলে যেয়ো না।

বিদায়ের দিন বিকেলে মায়া নদীর পাড়ে এসেছিল। চোখে অশ্রু, হাতে ছিলো নীলের দেওয়া ছোট্ট একটি ডায়েরি।

নীল বলল,

— প্রতিদিন লিখবে। তোমার সব কথা লিখবে। একদিন আমি তোমার সব লেখা পড়ব।

মায়া ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল,

— আর তুমি আমার জন্য অপেক্ষা করবে?

নীল তার মাথায় হাত রেখে বলল,

— ভালোবাসা যদি সত্যি হয়, অপেক্ষা করতে ভয় কিসের মাযা?

চলে যাওয়ার দিন একটি বাস এসে থামল। মায়া বাসেৎউঠে গেল। জানালার পাশে বসে বারবার পেছনের দিকে তাকাচ্ছিল। নীল দাঁড়িয়ে ছিল রাস্তার এক পাশে। বাসটি যত দূরে যাচ্ছিল, মায়ার মুখটিও তত ছোট হয়ে আসছিল, এক সময় চোখের আড়ালে।

সেদিন নীল প্রথম বুঝেছিল, কাউকে ভালোবাসা যতটা সুন্দর, তাকে ছেড়ে থাকা তার চেয়েও কষ্টকর

দিন পেরিয়েপ্তাহ, মাস হলো। মাস পেরিয়ে বছর গেলো।

নীল নিজের জীবনে ও ব্যস্ত হয়ে পড়ল। চাকরির পাশাপাশি আবার নতুন করে পড়াশোনা শুরু করল। অফিস করতো, মাকে সময় দিত, বোনের পড়াশোনার খরচ চালাত। প্রতিদিন ন রাতে ঘুমানোর আগে মায়ার কথা মনে পড়ত।

প্রথম দিকে মায়ার সঙ্গে নিয়মিত ফোনে কথা হতো। তারপর ধীরে ধীরে ফোন কথা বলা কমে গেল। একদিন মায়া ফোন করে জানাল, তার বাবা তার বিয়ে ঠিক করেছেন।

নীলের পৃথিবীটা যেন এক মুহূর্তে থমকে গেল।

নীল শুধু জিজ্ঞেস করল,

— তুমি কি রাজি?

ওদিক থেকে অনেকক্ষণ কোনো উত্তর এল না।

তারপর মায়া বলল,

— আমি আমার বাবাকে কষ্ট দিতে চাই না।

দীর্ঘশ্বাস ফেলে নীল চোখ বন্ধ করল।

— আর আমাকে?

মায়া ডুকরে কেঁদে ফেলল।

— আমাকে তুমি ক্ষমা করে দিও, নীল।

সেদিনের পর তাদের ফোনে কথা বন্ধ হয়ে গেল।

নীল আর কাউকে কিছু বললো না। আনমনে শুধু মাঝে মাঝে পুরোনো ডায়েরির পাতায় মায়ার নাম লিখত।

নীল তবু থেমে থাকেনি। নিজের জীবনকে সে গুছিয়ে নিয়েছিল। কয়েক বছর পর সে একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি নিলো। ছোট বোনটার বিয়ে দিল। মায়ের জন্য একটা নতুন বাড়ি বানাল।

সবকিছু হলো, শুধু মায়া আর ফিরে এল ন

পাঁচ বছর পরে একদিন নীল অফিস থেকে ফেরার পথে একটি বইয়ের দোকানে ঢুকল। বই দেখতে দেখতে হঠাৎ করে পরিচিত একটি কণ্ঠ শুনতে পেল।

— আপনি কি নীল?

নীল ঘুরে তার দিকে তাকাল।

নীলের সামনে দাঁড়িয়ে আছে মায়া।

আগের মতোই সুন্দরী। তবে চোখের কোণে কিছু ক্লান্তির ছাপ জমেছে। মুখে সেই চেনা হাঁসি, কিন্তু হাঁসির আড়ালে ভেতরে যেন অনেক না বলা গল্প।

নীল কিছুক লতে পারল না।

মায়া বলল,

— কেমন আছো তুমি?

নীল মৃদু হেসে বলল,

— ভালো আছি। আর তুমি?

— আমি ও।

কিছুক্ষণ আবার নীরবতা।

তারপর মায়া বলল,

— তোমার সঙ্গে আমি একটু কথা বলতে পারি। দূজনে পাশের একটি ছোট্ট কফিশপে গিয়ে বসল।

মায়া বললো, তার বিয়ে হয়েছিলো, কিন্তু সেই সংসার তার বেশিদিন টেকেনি। তার স্বামী কখনোই তাকে বুঝতে পারেনি। একসময় তাদের দুজনের বিচ্ছেদ হয়ে যায়। এখন একটি স্কুলে শিক্ষকতা করে।

নীল মন দিয়ে নীলার সব শুনল।

মায়া হঠাৎ করে বলল,

— তুমি কি এখনো আমাকে ভালোবাসো নীল?

নীল জানালার বাইরে উদাস ভাবে তাকালো। তারপর ধীরে ধীরে বলল,

— জানো মায়া, কিছু অনুভূতি সময়ের সঙ্গে শেষ হয়ে যায় না। মানুষ সেগুলো শুধু প্রকাশ করতে ভুলে যায়।

মায়ার চোখে জল গড়িয়ে পড়লো।

— আমি অনেক বড় ভুল করেছি।

— আমি অনেক কিছু বুঝতে পারিনি।

মায়া তার ভ্যানিটি ব্যাগ থেকে একটি পুরোনো ডায়েরি বের করল।

— এটা তোমার মনে আছে নীল ?

নীল ডায়েরিটি দেখে অবাক হয়ে গেল। পাঁচ বছর আগে নদীর তীরে মায়াকে দিয়েছিল।

মায়া বলল,

— তুমি বলেছিলে, আমার সব কথা লিখে রাখতে। আমি প্রতিটি পাতা লিখেছি দেখো। আমাদের প্রথম দেখার মুহূর্ত থেকে শেষ কথাটিও।

নীল ডায়েরিটি হাতে নিয়ে একটা পাতা খুলল। সেখানে লেখা—

"নীল, তুমি যদি কোনো এক দিন এই ডায়েরি পড়ো, জেনে রেখো, আমি তোমাকে কখনোই ভুলিনি। জীবনে অনেক কিছু এমন হারিয়েছি, তেমনি অনেক কিছু পেয়েছি। কিন্তু তোমার মতো করে কেউ কোনোদিন আমার হাত ধরে বলেনি ভালোবাসি।"

নীলের চোখ জলে ঝাপসা হয়ে এল

সেদিন কফিশপ থেকে বের হওয়ার সময় জোরেৎবৃষ্টি শুরু হলো। দুজনে রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল।

মায়া বলল,

— জানো, আজও আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে।

নীল হেঁসে বলল,

— তাহলে চলো ভিজি।

মায়া অবাক হয়ে নীলের দিকে তাকাল।

— কোথায়?

— সেই নদীর পাড়ে।

তারা দুজন রিকশায় করে নদীর কাছে গেল। পাঁচ বছর পর আবার সেই একই জায়গায় দাঁড়াল, যেখান থেকে তাদের ভালোবাসার শুরু হয়েছিল।

নদীটি সেই আগের মতোই বয়ে চলেছে, সময় বদলেছে, বদলেছে দুজন মানুষের জীবন।

মায়া বলল,

— নীল, আমারা কি আবার নতুন করে শুরু করা সম্ভব?

নীল মায়ার দিকে তাকিয়ে বলল,

— অতীতকে তো বদলানো সম্ভব নয়। কিন্তু ভবিষ্যৎ তো আমাদের হাতে।

মায়া ধীরে ধীরে নীলের হাত শক্ত করে ধরলো।

— এবার আর আমাকে হারিয়ে যেতে দেবে না তো নীল?

নীল মৃদু হেঁসে বলল,

— এবার আর তোমাকে আটকে রাখব না, মায়া। শুধু জায়গা তৈরি করবো, যেখানে তুমি নিজের ইচ্ছাতেই থেকে যেতে চাইবে।

মায়া নীলের কাঁধে মাথা রাখে জড়িয়ে ধরলো।

সন্ধ্যার আকাশে তখন লালচে আলোর আভা ছড়িয়ে পড়ছে। নদীর জলে ঢেউ খেলে চলছে। দূরে একটি নৌকা ভেসে যাচ্ছে।

নীল পকেট থেকে ছোট্ট একটি বাক্স বের করলো। বাক্সের ভেতরে ছিল একটি সুন্দর আংটি।

সে বলল,

— পাঁচ বছর আগে তোমাকে বলেছিলাম, আমার প্রতিটি দিনে তোমাকে চাই। আজও সেই কথাটাই বলতে এসেছি মায়া। তুমি কি আমার জীবনের বাকি সময়টা আমার সঙ্গে থাকবেবে ?

মায়া চোখের জলৎমুছে হাঁসলো।

— হ্যাঁ, নীল। তবে একটা শর্ত আছে আমার।

— কী শর্ত মায়া ?

— আমাদের গল্পে কখনো কোনো মিথ্যা থাকবে না, কোনো অভিমান জমিয়ে রাখা যাবে না। আর যত কঠিন সময়ই আসুক জীবনে, আমরা একে অপরের হাত ছাড়ব না।

নীল তার হাত শক্ত করে ধরে বললো,

— কথা দিলাম তোমায়।

সেদিন সূর্য আবার ডুবে গেল, কিন্তু নীলের মনে হলো, আজ যেন তার জীবনের নতুন সূর্য উঠেছ। নীল বুঝতে পেরেছিল, সত্যিকারের ভালোবাসা কখনো শুধু একসঙ্গে থাকার নাম নয়। সত্যিকারের ভালোবাসা হলো হাজারো ভুল, দূরত্ব, অভিমান আর সময়ের পরীক্ষার পরেও একজন মানুষকে নিজের হৃদয়ের মনি কোঠায় রেখে দেয়।

সমাপ্ত।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login