প্রথম পর্ব: পথচলা একা
ক্লান্ত বালক, একা চলে ধুলিমাখা পথে,
চোখে তার নেশার মতো স্বপ্ন, রঙিন এক রথে ।
পেছনে ফেলে কষ্টেরা—রোদে পোড়া ছায়া,
ভাগ্যের গায়ে সই করে দিয়েছে নতুন মায়া।
ছিল পড়ার নেশা, আর মেধা, মন ভরা রতন,
অভাব ছিল না কিছু, ছিল আশার পাটাতন।
হঠাৎ হাওয়া লাগে জীবনের পালটানো ডালে,
বাবা হারায়, স্বপ্ন ঝরে—ভাঙে সংসারের তালেমালে।
দ্বিতীয় পর্ব: অবরুদ্ধ আশ্রয়
বড় ভাই শিক্ষিত, তবুও হৃদয় অন্ধকার,
পাঠশালার বদলে বেছে নেয় কৃষির ভার।
শিক্ষার আলো নিভে যায় হঠাৎ এক সিদ্ধান্তে,
জমি চাষই বাঁচার রাস্তা—নতুন অঘোর দ্বন্দ্বতে।
তবুও সে ভাই বাবু, কলম ধরে নির্ভয়ে,
ভাগ্যের খাতায় লেখে গল্প, কষ্ট ছুঁয়ে চিরতরে।
মা কাঁদে নীরবে, ছেলের চোখে রক্তের নাচন,
কোথায় ফিরবে প্রভাত, কোথায় স্নেহের আঙিনায় বাঁচন?