বলে দিতে পারি তোমাকে সে কথা
কতটা ভালোবাসা বুকেতে জমা রয়
কতটা ভালোবাসায় মানুষ আপন হয়
কতটা ভালোবাসায় পথচলা থেমে যায়
তুমি শুনতে চাইলে বলতে পারি আমি
এই জমানো দীর্ঘশ্বাসের কি ই বা মানে
কেন বারবার আঁখিকোণে সলিল বয়।
তুমি জানতে চাইলে বন্ধু ওগো
বলে দিতে পারি হৃদয়ের কথা
আমার বুকের অপ্রকাশিত ভাষা
আলোকিত হবে তোমার পরশে
যদি তুমি অভয় দাও হাত বাড়াও
যদি তোমার আঁখিকোণে প্রশ্ন জাগে
তবে উত্তরগুলো তৈরি পাবে অবলীলায়।
আমি বলে দিতে পারি তোমাকে সবটুকু
তোমার মনের বাসনায় চাওয়া পাওয়ায়
যদি কখনো ভালোবাসা জাগ্রত হয়
যদি তোমার বাসনা আমাতে মিলায়
তবে বলে দেব বলে দেব তোমাকেই
দুটি হৃদয়ের ভালোবাসা কারে কয়।
This is a premium post.