Critic

স্বার্থের ঐক্য, সততার একাকিত্ব

November 28, 2026

16 views

দুর্নীতিবাজদের একটি সাধারণ বৈশিষ্ট্য—তাদের স্বার্থ এক। অবৈধ উপার্জন, অনিয়ম আড়াল করা কিংবা নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে তারা সহজেই একজোট হয়। তাদের আদর্শ আলাদা হতে পারে, কিন্তু স্বার্থের জায়গায় তারা অভিন্ন।

অন্যদিকে, সৎ মানুষেরা অনেক সময় বিচ্ছিন্ন। তাঁরা অন্যায়ের সঙ্গে আপস করতে চান না, আবার সব সময় পাশে কাউকেও পান না। তাই প্রতিকূল পরিবেশে তাঁদের টিকে থাকতে হয় সততার পাশাপাশি বুদ্ধি, কৌশল ও ধৈর্যের শক্তিতে।

অসৎ মানুষেরা স্বার্থের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়, আর সৎ মানুষেরা অনেক সময় নীতির প্রশ্নে একা হয়ে যায়। অথচ সততাকে টিকিয়ে রাখতে শুধু সৎ হওয়াই যথেষ্ট নয়, সৎ মানুষের ঐক্যও প্রয়োজন।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Sultana Arzuman 16 hours ago

    খুব ভালো বলেছেন, ফেইসবুকের মত শেয়ার করা গেলে করতাম।👏🏻

  • A.S.M Momen 17 hours ago

    প্রতিকূল পরিবেশে তাঁদের টিকে থাকতে হয় সততার পাশাপাশি বুদ্ধি, কৌশল ও ধৈর্যের শক্তিতে