Poetry

জয়ের খোঁজে

November 6, 2024

243 views

যদি নারী হও,
পুরুষ পুরুষ অনেক খেলেছো, ক্ষান্ত হও।
যদি হও পুরুষ, তুমিও ছাড়ো 
নারী প্রেমের হৃদয় ভাঙা খেলা...
অনেক তো হলো__
তুমি আমি, আমি তুমি
তোমাকে ছাড়া বাঁচা দায়,
তুমি জীবন, তুমি মরণ 
হৃদয় শুধু তোমায় চায়..!

এই এমন আবেগ, 
এমন সত্যনিষ্ঠ ভালোবাসা 
কেনো জাগে না একনিষ্ঠতায় 
সক্রিয় হয়ে মানবতার জন্য..?
কেনো ভাবো না, কেনো লিখোনা__ 
মানুষ শুধু মানুষের নয়,
মানুষের দায় আরো কিছুটা বেশি,
মানুষের দায় আর্ত সেবায়,
মানুষের দায় সকল প্রাণের সুরক্ষায়..?

মানুষ কেনো শুধু 
হৃদয় নামক যন্ত্র ধরে
একাংশ সম্বল করে 
যবনিকা করে পাত..?

মিথ্যে নয় তো সেই সে অমর বাণী__
সর্ব জীবে ভালোবাসা যার,
সেই তো সেবিছে ঈশ্বর...

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login