Poetry

তৃষ্ণা ~ হেলাল হাফিজ

January 4, 2025

Original Author হেলাল হাফিজ

301 views

কোন প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়
কোন প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি
সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে
গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা!

আমার তো ছিলো কিছু না কিছু প্রাপ্য
আমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ্তি
অথচ এ পোড়া কপালের ক্যানভাসে
আজন্ম শুধু শুন্য শুন্য শুন্য!

তবে বেচে আছি একা নিদারুন সুখে
অনাবিষ্কৃত আকাঙ্খা নিয়ে বুকে
অবর্ণনীয় শুশ্রুষাহীন কষ্টে
যায় যায় দিন ক্লান্ত ক্লান্ত ক্লান্ত!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login