Moyukh Mahfuz Level 1 12 hours ago সোমবারজনিত বিনয় . রং ধলা হইলো প্রথমে। গোস্তের দোকানে ভিড় করলো পড়শীরা- ভোজবাজি রটলো স্ব-শোরে। শনছাওয়া গাঁয় বনভোজনের সময় হলো দূরে... আসর নাচিয়ে ভোর করলো পতঙ্গ; সান্ধ্যদিঘি গন্ধর্ব-চুম্বনে ভিজলো। থরে থরে ঝুলে রইল খুলি। পানপাত্র বিশেষ। এবং সোমবারজনিত বিনয় অসহ নাড়ালো গতর- কথাচাপা পড়ে যুঝলো শিশুরা। বকওয়াস গলায়। দরজায় নীত হইলো কাউয়ার শরীর... গাথা— 0 0 Sign in to join the conversation. Login No comments yet — start the conversation. View full conversation →