কিছু অনুভূতি আছে, যা মুখে বলা যায় না; অথচ কলমের ডগায় এসে শব্দ হয়ে ঝরে পড়ে। কখনো একটুখানি মায়া, কখনো একরাশ বিষণ্ণতা, কখনোবা ফেলে আসা স্মৃতির ভিড়ে হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত—এসব নিয়েই আমার লেখালেখি।
আমি বিশ্বাস করি, যে অনুভূতি একজনের হৃদয়ে জন্ম নেয়, তা একদিন অনেকের হৃদয় ছুঁয়ে যেতে পারে। আমার লেখার মাঝে যদি কেউ নিজের জীবনের কোনো স্মৃতি খুঁজে পান, যদি কোনো একটি লাইনও কারও মনে একটু মায়া জাগায়, তাহলেই আমার লেখার সার্থকতা।