← The whole feed
Safiqur Rahman
Safiqur Rahman Level 5
সৌন্দর্য কি শুধু ফর্সা মুখে থাকে? সুন্দর চোখ, সুন্দর নাক আর মসৃণ ত্বকই কি একজন মানুষকে সুন্দর করে? আমার কাছে সৌন্দর্যের মানে এখন অন্য রকম। সৌন্দর্য হলো, আমি না খেলে যে মানুষটার গলা দিয়ে খাবার নামে না। সৌন্দর্য হলো, যে আমার মুখ দেখেই মন খারাপ বুঝে ফেলে। সৌন্দর্য হলো, যে আমার সামর্থ্যের সীমাবদ্ধতা বুঝেও অভিযোগ করে না। সৌন্দর্য হলো, যে আমার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমায়, আবার আমার মন খারাপ হলে বুকের মধ্যে টেনে নেয়। সৌন্দর্য হলো, যে ঝগড়া করেও দিন শেষে আমার হাতটা ধরে রাখে।

Sign in to join the conversation.

Login

No comments yet — start the conversation.