FF.
গল্প: নির্মোক (পর্ব-১) Book page

Chapter 1

গল্প: নির্মোক (পর্ব-১)

Nov 22, 2026 1 min read

লেখিকা: সুষমা

৬দিন আগে।

নীলয় তার রুমে ঘুমাচ্ছিলো। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে উদ্ভট দেখতে এক প্রাণী তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। বেঁটেখাটো দেহটা সবুজ জেলির মতো থকথকে। চোখ দুটো নীল। এমন বীভৎস প্রাণী দেখে নীলয় এতোটাই ভয় পেয়েছে যে চিৎকার দিতেও ভুলে গেছে।

কিছু দিন যাবত নীলয় খুব অদ্ভুত আচরণ করছে। ক্লাস এইটে পড়ুয়া দুষ্টুর শিরোমণি নীলয় হঠাৎ যেনো কোনো জাদুবলে একদম চুপচাপ হয়ে গেছে। ছয় দিন আগেও সবকিছু ঠিকঠাক ছিলো। এমন কোনো দিন ছিলো না যেদিন সহপাঠীদের সাথে তার ঝগড়া হয়নি। স্কুলে টিফিন টাইমে হইহুল্লোড় করে সারা মাঠ জুড়ে দৌড়ে বেড়ানোই ছিলো তার নিত্যদিনের রুটিন। এক মুহূর্তও শান্ত হয়ে বসতো না কোথাও। সে ছেলে হঠাৎ এমন চুপচাপ হয়ে গেলো কি করে কেউ জানে না। নিজেকে যেনো নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে সে।

নীলয়কে নিয়ে বাবা-মায়ের টেনশনের কোনো অন্ত নেই। তারা কিছু জিজ্ঞেস করলে হু, হা ছাড়া কোনো জবাবও দেয় না নীলয়। খাবারও খেতে চায় না। সারাক্ষণ নিজের রুমে দরজা লাগিয়ে বসে থাকে। নীলয়ের বাবা-মা সিদ্ধান্ত নেন ছেলেকে কাল সকালেই বড় ডাক্তারের কাছে নিয়ে যাবেন।

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.