Posts

কবিতা

সুখের আশায় বড় সুখ

March 23, 2025

সুকান্ত সোম

205
View

রাজ্য জয়ের সুখটুকু

এক রাজ্য বিষন্নতায় বিলীন হয়

হিসাবের খাতা সুখ দেয় না জানি

তবুও দুখ হতে দূরে রাখে।

তারপর একটা মোহগ্রস্ত মস্তিষ্কের

দুশ্চিন্তা খুলে খুলে পড়ে।

সুখের আশায় বড় সুখ

সুখ সেতো যতদুর চোখ যায়

তার মত করে সোনায় মুড়িয়ে দেয়

মরুভুমির বুকে জলবিন্দু হারা বেদুইনের মত।

Comments

    Please login to post comment. Login