Posts

কবিতা

পরাজিত সৈনিকের প্রেম

March 24, 2025

সুকান্ত সোম

206
View

আমার বুনো ফুলের পাপড়ি গুলো নুয়ে পড়েছে

পরাজিত সৈনিকের মত

সভ্য ফুলের শহরের বুকে।

ভদ্র কথার আড়ালে ঢাকা পড়েছে

আমার গ্রামীণ ভাষার প্রেম।

যে শহরের আলো জোনাকির আলো ভুলিয়ে দেয়

সেখানে আমার প্রেম অনাহুত অতীত।

Comments

    Please login to post comment. Login