Posts

কবিতা

মনের ভেতর তুই

April 8, 2025

Rocky Meraz

Original Author মোহাম্মদ রকি মেরাজ

351
View

তুই দাঁড়িয়ে মনের ভেতর
মন থেকে মন পাখির মতন 
উড়তে থাকে মুচকি হাসে 
ছাতিম গাছের ডালের ফাঁকে।

আমায় দেখে কোকিল ডাকে 
পরীর মতোন পাখনা মেলে 
উদাস দুপুর ঘুঘু টিয়ে
চোখ চেয়ে মন মুখের দিকে।

তুই দাঁড়িয়ে মনের কাছে
চুল খুলে দে বিনা লাজে
স্নিগ্ধ ঠোঁটের পাখি যেমন 
মনের ভেতর তুইও তেমন।

Comments

    Please login to post comment. Login