Posts

কবিতা

অভিশপ্ত প্রেমিক

April 13, 2025

সুকান্ত সোম

234
View

সব প্রেম ভেঙ্গে যাক

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হোক

মিশে যাক মাটির সাথে

যেমন ভেঙ্গে যাওয়া দেয়াল মিশে যায়।

অবিশ্বাস ঢুকে যাক প্রেমে

অন্তর ফাটা কাচের মত দেখা যাক

অভিশপ্তের হাসি দিয়ে দেব

অট্ট হাসির বুকে সুখ থাকে না জানি

তবুও অবিশ্বাসের প্রেম দেখে

অট্ট হাসিতে তৃপ্ত হব।

আক্ষেপ মেটাবো, গুড়িয়ে যাওয়া প্রেমে।

Comments

    Please login to post comment. Login