Posts

কবিতা

প্রিয়তমা

April 15, 2025

ওমর ফারুক আশরাফি

245
View

প্রিয়জন 
ওমর ফারুক

 তুমি আমার প্রিয়জন
সুবিধার্থে প্রয়োজন নও।

খুশির দিনে তোমার পাশে ছিলাম
কষ্টের দিনেও আমাকে পাশে পাবে।

তোমার প্রতিটি কাজে 
তোমার সহযোগিতার জন্য 
আমাকে তোমার পাশে পাবে।

ঝড় তুফান যাই আসুক না কেন
আমি তোমার মাথায় ছাদ হবো।

আমি চেঙ্গিসের ভূমিকায় নয়
বরং ওমরের ভূমিকায় থাকবো।

তুমি আমার প্রিয়জন 
সুবিধার্থে প্রয়োজন নও;
তুমি আমার অনেক আপন।

আমি হিংসুক স্বার্থপর নই 
সবাইকে ভালোবাসতে জানি।

আমিও তোমার প্রিয়জন হতে চাই 
এহেন সুবিধার্থে প্রয়োজন নয়।

Comments

    Please login to post comment. Login