Posts

কবিতা

মায়াবী ভালবাসা

April 17, 2025

SRIF UDDN

478
View

মায়াবী শহরের মায়ার মাঝে
চুপ করে থাকে কত কথা
দাম্ভিকতার ছদ্মবেশে
চাপা পড়ে সত্যের ছায়া।

যা চোখের সামনে
কিন্তু হৃদয়ে অজানা
যা মনের গভীরেই রয়ে যায় 
নিরবে, নিশ্চুপতায়।

এই প্রশ্ন, এই দ্বন্দ্ব
সময় বয়ে চলে, কিন্তু উত্তর অধরা
কখনো তো মনে হয়
এটাই বুঝি ভালোবাসা।

Comments

    Please login to post comment. Login