Posts

কবিতা

অপেক্ষা পহর

April 21, 2025

SRIF UDDN

130
View

সে আসে সন্ধে বাতাসে
চোখে তার মেঘের দিগন্ত
চুপিচুপি হেঁটে যায়
আলো-আঁধারের সীমান্তে।

মেঘ বালিকা একলা বসে
ফুলেরা সেজেছে চুলে 
জানলা দিয়ে থাকে তাকিয়ে
যেন কারো অপেক্ষায় প্রহর গুনে।

ভাগ্যিস এই অপেক্ষাটুকু আছে
বেঁচে থাকার কোন কারণ তো লাগে
অপেক্ষা না থাকলে
ফুরিয়ে যেতাম সেই সে কবে।

Comments

    Please login to post comment. Login