Posts

কবিতা

ফিরে আসা ভালবাসা

April 21, 2025

সুকান্ত সোম

205
View

জেগেছে যে ভালবাসা কোন এক ভুলে

হারায়নি কখনো তা ফিরেছে মনে

ঢেউয়ের মত যেমন নদীর কূলে।

মান অভিমানে ভেঙ্গেছে,

লুকিয়েছে মনের গহীন কোনে

যেমন ফিরে যায় পরিযায়ী পাখি

দূর কোন বনে।

সময়ের টানে জেগে ওঠে বুকে

সময়ের প্রয়োজনেই লুকিয়ে থাকে।

ভালবাসারা জেগে যায়,

দূর সময়ে দেখা মেলে যখন

ভালবাসা প্রেম নয়,

অভিমান হয়ে ফিরে আসে তখন।


 

Comments

    Please login to post comment. Login