Posts

কবিতা

কবিতার বোধ

April 23, 2025

Rocky Meraz

Original Author মোহাম্মদ রকি মেরাজ

186
View

মাঝরাতে কয়েকটি জারুল গাছ  

প্রেয়সীর মত তৃষ্ণার্ত বুক নিয়ে 
মেঘের দিকে তাকিয়ে আছে 
হৃদয় ফেঁড়ে ভাসমান মেঘ
তাহার চোখে গড়িয়ে পড়ছে 
পলক ফেলতেই নেমে আসে 
করুনার জল।

প্রতিদিনের মতো 
মানুষের আত্মিক বোঝাপড়া 
সুবহে সাদিক থেকেই শুরু হয় 
ফজরের ওয়াক্ত শেষ হতে না হতেই ;
মক্তবের হাঁক, কচিকাঁচার চিৎকার, 
গজলের সুর — নরম স্বরে  
উচ্চারিত কালেমার প্রতিটি শব্দ
ব্যাক্তিগত সুখের মতো আমার মায়ের 
পদতলে লুটাইয়া পড়ে।

ঘুম ভাঙতেই —
শুনতে পাই দোয়েলের ডাক 
দেখতে পাই অস্বচ্ছ অন্ধকার 
পবিত্র হৃদয়ের কাছে হৃদয় রেখেই
মেঘের ফাঁকে লুকিয়ে থাকা 
নক্ষত্রগুলো কবিতার পৃষ্ঠায় জমতে থাকে
শ্রেষ্ঠ মানুষের বোধ হয়ে।

Comments

    Please login to post comment. Login