Poetry

মেলানকোলিক তিন

April 29, 2025

Original Author মোহাম্মদ রকি মেরাজ

293 views

এক.

দুঃখ চেনা গাছ জনগণ রক্ত দিবে তুমি দিবে ফুল। থোকা থোকা। লাল লাল। কৃষ্ণচূড়া ফুল।

দুই. 

জারুল চোখের নীল। কয়েক হাজার ফুল। মলিন আকাঙ্ক্ষার মতো ফুটে আছে ; প্রেম ও কলঙ্ক নিয়ে।

তিন.

হলুদ রঙের শহর জোড়া সোনালু তুই আলাভোলা; কবর থেকেই কনকচূড়া হলদে হয়েছিস আরও মায়া।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login