Poetry

যুদ্ধ যুদ্ধ খেলা

May 8, 2025

Original Author মোহাম্মদ রকি মেরাজ

231
View

যেন আমি মাতাল হয়ে নদীর জলে
জীবনভর সাঁতার কেটে
হাঁপিয়ে গেছি শুকিয়ে গেছি 
ক্লান্ত হয়েছি আরও -

হয়তো তুমি জানো 
ভালবেসেই আমার গেলো 
আগুন তাপে আরও 
হেসেছে সব দুঃখ আমার
ক্লান্তি যেন আরও।

জীবনের সব সফলতা 
যুদ্ধ যুদ্ধ খেলা 
একটু ভাবো যুদ্ধ নয় কি মায়া? 
জীবন যুদ্ধ - প্রেমের যুদ্ধ - 
যুদ্ধই বেঁচে থাকা।

যুদ্ধাহত জীবন নিয়ে শহীদ হয়েছে যারা 
কবর খুঁড়ে তাদের জীবন 
আগলে রেখে ছায়া : হায় জীবন —
কঠিন তোমার মায়া।

আজও যারা যুদ্ধ করে 
যুদ্ধই তাদের খেলা -
মৃত জেনেও গলায় তুলে 
ব্যার্থ ফুলের মালা।

Comments

    Please login to post comment. Login