Poetry

অকূল শূন্যতা

May 14, 2025

652 views

ভরা পউষের খাঁ খাঁ রোদ, অথবা ভর দুপুরে
যেমনি হাহাকারময় হয়ে ওঠে বিস্তীর্ণ চরাচর;
তেমনি হাহাকারময় হয়ে ওঠে হৃদয়-অন্দর
আর, নিজেরে হারাই অন্ধকার-বিবরে।

ইচ্ছে হয়—
অঝোর বর্ষণের মতো কেঁদে যাই কেবলি;
কেঁদে যাই, কেঁদে যাই— ভগ্ন, নিরাশ
গগনবিদারী চিৎকারে আকাশ বাতাস
এবং সমস্ত পৃথিবী কাঁপিয়ে তুলি।

—(২৩ জুলাই ২০২৪)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login