Posts

কবিতা

জুলায়ের চেতনার চিৎকার------আবদুল্লাহ নুর আহম্মদ

June 18, 2025

Md Alauddin

248
View

জুলায়ের চেতনার চিৎকার 
আবদুল্লাহ নুর আহম্মদ

জুলাই আমার প্রাণের নাম,
জুলাই আমার আত্মার দাম।
জুলাই মানেই গাজীর শপথ,
রক্তে লেখা প্রতিশ্রুতির পথ।

জুলাই মানে শহীদের কান্না,
ভেসে আসে,ডাক-জেগে উঠো বাংলা।
জুলাই মানে আবু সাইদের শপথ,
বৈষম্যের বুকে বজ্রের মতো আঘাত।

এই জুলাই-ই জাগিয়েছে ঘুমন্ত বুক,
এই জুলাই-ই ভেঙেছে নিস্তব্ধ শোক।
ফ্যাসিবাদের বিষ দাঁত ভেঙে
জুলাই-ই এনেছে মুক্তির আলোক।

হ্যাঁ, এই জুলাই-ই আমাদের দিয়েছে
একটি নতুন সূর্যোদয়ের আশা।
এই জুলাই-ই গেয়ে গেছে
সাহসের ভাষা-স্বাধীনতার ভাষা।

তাই বলি-
জুলাই শুধু এক মাস নয়,
এ এক অগ্নিমন্ত্র, এক বিদ্রোহের বিস্ময়!
এই জুলাই বেঁচে থাকে প্রতিটি চেতনায়,
প্রতিটি হৃদয়ে, প্রতিটি কণ্ঠস্বরে-
বাংলা মানে জুলাই,
আর জুলাই মানে বিজয়ের ভোরে।

Comments

    Please login to post comment. Login