Posts

কবিতা

জয়ের কবিতা

June 26, 2025

Hasiba_hira66

112
View

পাও কেন ভয়

  হবে না তোমার পরাজয়

মানুষের মাঝে থাকে যদি শক্তি

     আর তার কাজের প্রতি ভক্তি

সে জিতবেই জিতবে

পালিও না ভয় থেকে

   এগিয়ে যাও জয়ের দিকে

ঠুকো না মাথা পরাজয়ের কাছে

লড়াই করো যতটুকু বল আছে বেঁচে 

হারিও না সততা হারিও না বিশ্বাস 

লড়াই করো যতক্ষণ আছে নিশ্বাস 

বিনা পরিশ্রমে ফল লাভের করো না চেষ্টা

কারণ তার পুরোটাই যাবে বৃথা

হারিও না মনের জোর 

একদিন আঁধার কেটে আসবেই ভোর 

কাঁটিয়ে তুল ভয়

একদিন তোমারই হবে জয়

Comments

    Please login to post comment. Login