Posts

কবিতা

টাকা 2

June 29, 2025

কবি মোকছেদ আলী

113
View

হায়রে টাকা, হায়রে পয়সা, কোথায় তোমার বাস 
তোমায় ছাড়া সবই বৃথা, করে উপহাস। 
তোমায় ছাড়া মন্দ বলে, যতই থাকুক গুণ 
পরিচয় দেয় না কেহ, আত্মীয়-স্বজন। 
টাকা তোমায় এই জগতে, কে করেছে তৈয়ার 
তোমার জন্য মানুষ আজ, করছে অহংকার। 
টাকা তুমি বিশ্ব জুড়ে, সব বিচ্ছেদের মূল 
যে তোমায় করছে তৈয়ার, করেছে বড় ভুল। 
তোমার জন্য রাস্তা-ঘাটে, চলছে হানাহানি 
সুখ-শান্তি যায় না পাওয়া, খুঁজে কোনোখানে। 
তোমার জন্য দেশে-বিদেশে, করে পরিশ্রম 
তোমার জন্য কত মানুষের, নিশিতে নাই ঘুম। 
তোমার জন্য কত মানুষ, হয় ছন্নছাড়া 
তোমার জন্য কত মানুষ, হয় সর্বহারা। 
যেখান থেকে এসেছ তুমি, সেই খানে যাও চলে 
তোমার জন্য জগৎ বাসী, আজ ভাসছে চোখের জলে। 

Comments

    Please login to post comment. Login