Posts

কবিতা

বাস্তবসত্য

June 30, 2025

নারকীয় কবি (লুইন হোসেন)

12
View


      

জন্মেছি একা,মরিবো একা,
এরই মাঝে কিছু লোক আসিবে,
তারা শুধু করিবে, সময় বৃথা!

আসিবে তারা স্বার্থ হাছিলে,
করিবে সে তারা পুরণ। 
স্বার্থ ফুরলে ছাড়িবে তারা,
ধরিবে অন্য জন।

এরই মাঝে এসে,দিবে কতো আশা,
করিবে যে কতো ছলোনা!
স্বার্থ ফুরলেই, ছাড়িবার তরে, 
করবে যে কতো বাহানা।

যদি এটাই ছিল, তার মনে হায়,
তবে, এসেছিল কেনো এথা?
সুন্দর জীবন নষ্ট করিয়াছে,
সারাজীবন করিয়াছে বৃথা।

Comments

    Please login to post comment. Login