Poetry

খুঁজি যারে হারায়ে

July 2, 2025

Original Author অমল সরকার

289
View



খুঁজি যারে হারায়ে 

অমল সরকার 

হাতে হ্যারিকেন নিয়ে শহরে বন্দরে
গ্রাম গঞ্জে আদারে বন ভূমি বাদারে, 

সূর্যের তাপে চন্দ্রের জ্যোন্সার আলো
ঘুটঘুটে অন্ধকারে খোঁজা বারী বর্ষণে। 

খুঁজি তোমাকে ভালবেসে প্রাণপাত 
হৃদয়ের মধ্যেখানে জেঁকে বসত, 

সে রয়েছে আমার মনের হৃদ মাঝারে
শুধু খুঁজে মরি এ বাজার ওই বাজারে। 

হারায়েছি কোন বসন্তের ফাগুন দিনে
বুঝিনি কেন এমন হোল প্রেমের বীনে।
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    হারাায়ে খোঁজা জনের মনের আর্তি