Poetry

রুখে দাঁড়াই

July 2, 2025

Original Author অমল সরকার

196
View



রুখে দাঁড়াই 

অমল সরকার 

এসো এবার রুখে দাঁড়াই 
আর যে এখন সময় নাই 
মার খেয়েছি বহু বার ভাই
দৌড়ের পর পালনোর পথ নাই।

জ্বালায় জ্বালায় জ্বলছি যুগ যুগ 
দিয়েছি তাদের শোধরাবার সুযোগ 
মার খেয়েই বুজেছি প্রতিবাদে সুখ
অন্যায় অবিচার দেখলে পাতবো বুক। 

যখনি একটু মাথা তুলে চাই
তখনি ওরা দাবিয়ে বলে নাই 
ওরা টাকা করে আরাম করে খায়
দেশটাকে  যে কখন খেয়ে ফেলে ভাই।
করে জুলুমবাজি, করেনা কাজ
ওরা  জনগণের বড়ো ধান্দা বাজ। 

গণদেবতার চরণ ধরে নেয় যে তাজ
অমরা বুঝে গেছি কথা বলে করেনা কাজ।

 

Comments

    Please login to post comment. Login