Poetry

মনের আকাশে

July 3, 2025

Original Author অমল সরকার

195
View

মনের আকাশে 

অমল সরকার 

সূর্য কী উঠবে হেসে মনের আকাশে 
আলো কী প্রভাব ভাবের শরীরের মাঝে
পাখি গাইবে কী গান কুহুতানে
সুনীল বাতাসে গাছের পাতা নড়ে উঠবে
সাগরের ঢেউ শান্ত হয়ে
উর্মীমালা গাঁথা বলবে এসে হাজার রকমের ভালবাসার কথা। 

আধার পেড়িয়ে আলো কী ফুটবে 
এই পাপ দেহের হৃদে
রবি তাপে স্নাত ধোয়া তনু কর্মে
পরম প্রাপ্তি প্রেম অমৃত সুধায় ব্যাপ্তি। 

সব হারিয়েও চাই যে তোমায় 
প্রেমিকা নায়িকা প্রকৃতি তুমি
বিশ্ব রুপসী তুমি ভূবণ মোহনীয় তুমি
তোমার মাঝে সৃষ্টি আমার 
মরন তোমার কোলে হবে জানি। ৫/৫/২০২৫

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    মনের আকাশে একটি ভাবার্থক কাব্যবিশ্লেষণ