কবিতা
যাকে চাই এই জীবনে
অমল সরকার
আমি যাকে চাই এই জীবনে
তাকেই যেন পাই আমি মরনে
যার কথা ভেবে ভেবে দিন যায়
না পাইলে মন করে শুধুই হায়।
ভালবাসার এটাই সব চেয়ে দূর
বিরহ জ্বালা জ্বালায় শুধু অন্তর
যতো ভাবি ভুলে যাবো পারি না
ছেড়ে দিয়ে ভাবনা গুলো হারিনা।
প্রেমের নাকি এটাই ধরন জ্বালায়
মন জ্বলে অন্তর পোড়ে দেহ মন
এই জীবনে যদি না পাই তাহলে নয়
মৃত্যু হলে আর থাকে কিসের ভয়।
তোমার জন্য জীবন দেব বলিদান
আমার দেহ তোমাকে করেছি দান
আমার যা কিছু সব তোমায় দিয়ে
আমি আছি মনে তোমাকে নিয়ে।
৭/৫/২০২৫
194
View
Comments
-
Omol Sarkar 1 year ago
জীবন থেকে মরন পর্যন্ত প্রত্যাশিত আকাঙ্ক্ষার কবিতা