কবিতা

প্রেম করেছি

July 3, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

257
View



প্রেম করেছি 

অমল সরকার 

প্রেম করেছি বেশ করেছি
লোকের তাতে কী
আমার বয়স হয়েছে তাই
ভালবাসা  বুঝে গেছি। 

প্রেম করেছি বেশ করেছি 
গাঁয়ের মানুষের তাতে কী
মনটা আমার ভালো লাগার
মানুষের খোঁজ পেয়েছি। 

প্রেম করেছি বেশ করেছি 
দেশের জনগণের কী
হৃদয়ে জ্বালায় আমি যে জ্বলি
অন্যের পোড়ে কী। 

প্রেম করেছি বেশ করেছি 
নিন্দুকের হবে কী
মনটা আমার জুড়ায় তাতে
তাইতো প্রেম করেছি।

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    একটি সোজাসাপটা প্রেমের কবিতা