Poetry

লাল ঠোটের হাসি

July 3, 2025

Original Author অমল সরকার

205
View

লাল ঠোটের হাসি 

অমল সরকার 

তোমার ওই মুখে লাল
টকটকে দুই ঠোঁটের হাসি 
প্রভাতের আকাঁ সূর্য হয়ে ওঠা 
প্রাণ হরণের ধারালো অসি। 

পান চিবিয়ে রঙিন অধর
বেড়েছে হৃদকম্পনের কদর
ছিনতাই হয়ে যাই আস্ত মানুষ 
শীতে লাগে না গায়ে চাদর। 

তুমি কথা বলো যখোন 
খুলে যায় দন্ত কপাট
ঝড়ে মুক্তার মালা কণ্ঠে 
বিচার হয় না কোন মানদণ্ডে। 

লাল ঠোটের হাসি সুর তোলে 
সামনে দাঁড়ানো বিশ্বজয়ীও ভোলে
মাথা নোওয়ায় বিষধর সর্পরাজ 
পড়তে চাইলেও শূন্যে ওঠে আকাশ বাজ। 

১/৪/২০২৫
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    সুন্দর একটি ভালো লাগার কবিতা

  • Omol Sarkar 1 year ago

    নারীর ঠোঁটের প্রতি মুগ্ধতাই কবিতার ডারংশ