Poetry

হৃদয়ে বৈশাখী

July 4, 2025

Original Author অমল সরকার

301
View

কবিতা 

হৃদয়ে বৈশাখী 

অমল সরকার 

বাগানে অনেক ফুল ছিলো
ছিলো তার শাখায় কাঁটা 
তবু পূষ্প তুলে মালা গাঁথা 
ঘ্রাণে পাগল পারা মনটা
উড়ে বেড়াতো পাখির মতো
ডালে ডালে গাইতো তালে। 

ভোর হতো সূর্য হাসি সাথে নিয়ে 
দিবস কাটতো আনন্দ উল্লাসে 
নীলাকাশ নিজের করে ভূবণে 
সুর তুলতাম নিজ মনে মনে
ফুল আমায় ডেকে নিতো আপনে।
হারিয়ে যেতাম তার কোলে আরামে
সুখের পথ খুঁজে পেতাম ওই মনে
ভালোবাসতো আদর করতো মনে
সারা জীবন কাটাবো এই ছিলো মনে
আমি ছাড়া সে বাঁচতে  নাকো জীবনে 
তাকে ছাড়া আমিই বা বাঁচবো  কেমনে। 

এক দিন এলো কাল বৈশাখী ঝড় 
ছিড়ে নিয়ে গেলো আমার ফুল ঘর
হলাম আমি পথের ভিকারী বৈরাগী
হৃদয়ে তাই এখন বাজে রাগ ভৈরবী।
 

Comments

    Please login to post comment. Login