Poetry

ভোর হবে

July 4, 2025

Original Author অমল সরকার

338 views

ভোর হবে 

অমল সরকার 

জোনাকিরা উড়ছে আধারে আলো ছড়িয়ে 
ঝিঁঝিঁঁপোকা সুর তুলে গাইছে আপন মনে
বৃক্ষ শাখার পেঁচা ঘুপ ঘুপ শব্দ
গৃহ শারমেয়র ঘেউ ঘেউ
শষ্য  ক্ষেতে হুক্কুু হুউয়া
ঝড়া পাতার শব্দ
খশ খশ। 

রাত গভীর
নিকশ কালো আধার
ঘুমন্ত মানুষকে ঘুম পাড়ানী গান
শুনিয়ে যায় চতুর খেই হারানো নগ্ন বাউল
আরাম প্রিয় মানব শিশু অঘোরে নিদ্রামগ্নত 

ডাকে মা, জেগে ওঠ ভোর হয়েছে সূর্য উঠে
অলস নীতি মালা কণ্ঠে পড়ে শোয়া
ছেলে বিছানাকেই জাপটে ধরে
জেগে ঘুমাৃনোর অভিনয়ে
আড়মোড়া ছাড়ে
চোখ ছাড়ে
না। 

তবুও এই 
কলকাকলির
পাখির সুর সূর্যেট লাল
গোলাক্রৃত চাকতির আলোমালা
ছড়িয়ে পড়বে দিক থেকে দিগন্তের মাঝে
ভোর হবে।ভোর হবে প্রতিদিন মনের মধ্যে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    রাত যতোই কষ্টের হোক ভোর হবেই