Poetry

ছাঁই চাঁপা

July 4, 2025

Original Author অমল সরকার

209
View

কবিতা 

ছাই চাঁপা 

অমল সরকার 

বেঁচে আছি এক অমোঘ নিয়তির 
ঘেরাটোপে 
যেখান থেকে কোন দিনও আর
বেরুলো যায়না। 

হৃদয়ের ভষ্মীভূত ছাঁই চাঁপার উপরে
সটান দাঁড়িয়ে 
দিন রাতের স্মৃতির সাগরে সাতার কাটা
যেন অনিবার্য। 

নিভে যাওয়া প্রেম বিরোহর অগ্নিস্তুপের
ধুয়া অবিরাম 
পুড়িয়ে মারে দহন শিখার ঘুষঘুষুনি 
তাপিত দেহমনে। 

ছাঁই ক্রমে অগ্নুৎ্পাতের যন্ত্রণা দিচ্ছে 
শির শিরনীতে
আগুন লেলিহান হয়ে উঠছে হৃদপিণ্ডে 
কড়িকাঠগুলো। 

জ্বলছে বহু দিন বিচ্ছেদ যন্ত্রণা সাথে
নিন্দিত ধীকৃত
ভালবাসার মানুষ নাকি মন্দ হয় জগতে
প্রতারক নয়।

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    প্রেমের বিরহ ছাঁই চাঁপা দিয়ে রাখা খুব কষ্টের