Poetry

ফিরে এসো

July 4, 2025

Original Author অমল সরকার

245
View

ফিরে এসো 

অমল সরকার 

ফিরে এসো সুনয়না অভিমান তুলে
আগের মতো তুমি আমায় নাও তুলে।
শাস্তি দিয়েছো অনেক তুমি আমায়
এখনো কি সেতায় রাগ মেটেনি হায়
তোমার কথা ভেবে প্রাণ যে যায় যায়। 

এই জীবনে তোমাকে যদি নাই বা পাই
তাহলে আমার জীবনের মূল্য যে নাই
আমায় তুমি মাফ করে দাই যতো অন্যায়।
ভুল হলে  কখনো আর বেঁচে থাকা  দায়। 

অভিযোগ যতোই করো বিরহী করোনা
হাতে মেরে শাস্তি দিও হৃদয়ে মেরো না
তোমাকে ছাড়া বাঁচবোনা এই পৃথিবীতে 
যদি মরি মরবো তোমার  প্রতিআঘাতে। 

মৃত্যু যদি আসে আসুক তোমার হয়ে
দুঃখ থাকবে না কোন এই  জীবন বয়ে
মহাকাব্য লিখবো আমি তোমাকে নিয়ে
দেব যা কিছু আছে তোমার গৃহে গিয়ে।

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    অভিমান করে চলে যাওয়া সুনয়না কে ফিরে আসতে আহ্বান