ভালবাসা কী
অমল সরকার
ভালবাসা হলো একটি বহুল উচ্চারিত শব্দ
যার মধ্যে চলে আসে অনুভবের চাওয়া।
ভালবাসা হলো হৃদয়ের গভীরতা মাপকাঠি
যে সাগরে ডুবতে ডুবতে তলিয়ে যায় গহীনে
ভালবাসা হলো তীব্র টেনে নেওয়া স্রোতস্বী
যার ঢেউয়ের তোড়ে অথৈই জলে ডুবমারা।
ভালবাসা হলো একটি মরনের আহ্বান সুর
যা থেকে আমরা কেউ মুক্তি পাই কখনো।
ভালবাসা হলো ঈশ্বরের ঈশারার গতিবিধি
যে যন্ত্রণা থেকে বেড়িয়ে আসতে পারিনা।
ভালবাসা হলো চোখের জলধারার নদী
যে গাঙে নাও বেয়ে ডুবে মরতে পারি।
184
View
Comments
-
Omol Sarkar 1 year ago
ভালবাসার মানে খোঁজা হয়েছে এই কাব্যে