কবিতা
ভবের হাটে
অমল সরকার
সওদার থলে বোধগম্যর হাতে
আসলাম এই ভবের হাটে
কেনাকাটার অভিলাষে।
কোটি দোকানদার রুপ গুন মোহ,র
পসরা সাজিয়ে দাঁড়িয়ে বেচবে বলে
কাছে ডাকে আদর করে
প্রেম বিলায় খদ্দের কে।
টেনে নিয়ে ঘরে আদর করে
হৃদয়ে মাঝে প্রবেশ করে অর্থ কামাইয়ে
আপন হয়ে যায় ক্রীনকের মতো করে।
সব কিছু দিতে চায় অর্থের বিনিময়ে
ঝোলা শূন্য বাজারি হয়ে ঘুরি গলিগলিতে
দেখি ভালবাসার পণ্য হাতড়িয়ে ষ্পর্শ করে।
ভ্রম বিলাসী উদাসী সিদ্ধান্ত পুঁজিতে
ঘুরপাক খায় স্রোতস্বিনী নদীর মোহনায়
আঁখিদুটি যে দিকে চায় সুন্দর লেগে যায়।
তৃপ্তি মেটা এই ভবের হাটে আসা
বাঁধি অস্থায়ী এক বৃথা সংসার গৃহস্থালি
কে বেঁচে ভালবাসা কেউ বা মমতা আবার
কেউ তুলে দেয় স্নেহময় পরশ মাখা
কেউবা স্বর্গের দাঁড় দেয় খুলে স্বার্থের
কড়ি ট্যাকে গুনে নিয়ে নীতিমালা বলে।
বেলা যাচ্ছে ডুবে আধার নেমে আসছে পূবে
ফিরি আপন ঠিকানা মনে করে
খেয়াল করে দেখি থলেটা শূন্য রয়ে গেছে।
266
View
Comments
-
-
Omol Sarkar 1 year ago
আমরা সবাই ভবের হাটে সদাই করতে এসেছি