Poetry

আগরবাতি

July 5, 2025

Original Author অমল সরকার

235
View

কবিতা 

আগরবাতি 

অমল সরকার 

আঠারো বসন্তের পূজারিণী আসনে
মন্ত্র পড়ে মনে মনে সেই  কাছে টানে
ভাললাগা  দিয়াশলাইয়ে শিখা জ্বালে
ঘ্রাণে মৌ মৌ প্রেম বাতাসে অর্ন্জালে। 

দেবতার আসনে বসায়ে তাপসী মায়া
দেহ কে কেড়ে নিয়ে রেখে৷ শুধু কায়া
অনুভব অনুভূতি চাওয়ায় ডুবে মরি
সব ডাল ভেঙে পড়ে ওই ডালই ধরি। 

ছাড়তে পারিনা নিজে যন্ত্রণা আঘাতে 
বুক পুড়ে ছার খাড় সলতে তার হাতে
বিরোহ যে কতো কাঁটা দেয় রক্ত ঝড়ে 
  পাওয়ার যাতনায় ঘুরি বাইরে বাইরে। 

আগরবাতি বানিয়ে আমাকে  জ্বালায় 
কষ্ট দিয়ে বুঝিনি সে কি সুখ যে পায়
বিছানায় ঘুম আসেনা দিবাস্বপ্ন দেখি
অন্য ঘরে আসন গেড়ে পূ্জারী নাকি। 

আমার আগরবাতি হয়ে এই সংসার 
লক্ষী সেজে তপস্যা করে বর সুখের
আপন ছিলাম হলাম পর সে যে পর
আমার ভেঙে সে পেল অন্যের ঘর। 

২৯/৫/২০২৫
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    নিজেকে পুড়িয়ে অপরের মঙ্গলই যার ধর্ম আগরবাতি