কবিতা
কি চাই
অমল সরকার
আমি কি চাই
সুন্দর এক জন স্বচ্ছ মনের মানুষ
যার হৃদয়ে থাকবে অপরের ব্যথা বোঝার ক্ষমতা
পরের দুঃখে কাঁদবে নিজে।
আমি কি চাই
আমি চাই এমন এক জন মানুষ
যে অন্যায় কে ঘৃণা করবে ন্যায়কে কোলে
তুলে নিবে আপন করে।
আমি কি চাই
আমি এমন এক জন মানুষ চাই
যে শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে অধিকার
আদায়ে শামিল হবে।
আমি কি চাই
আমি ওই মানুষ গুলোর মতো
নিজেকে দেখতে চাই।
184
View
Comments
-
-
Omol Sarkar 1 year ago
আমি কি চাই? ওই মানুষ গুলোর মতো হতে চাই