Poetry

তোমার জন্য

July 6, 2025

Original Author অমল সরকার

197
View



তোমার জন্য 

অমল সরকার 

আমি বেঁচে আছি শুধু মাত্র তোমার জন্য
তোমাকে ভালবেসে আমার জীবন ধন্য। 

তুমি যদি নদী হও আমি তোমার কণ্ঠহার
তুমি আমার জীবনের সকল সম বিহার। 

তুমি আকাশের ধ্রুব তারা পূর্ণিমার চাঁদ
আমার জীবনে মাথার উপর তুমি ছাদ। 

তুমি আমার স্বপ্ন স্বাধীনতা মুখে ভাষা
তোমার জন্য এই পৃথিবীতে ফিরে আসা। 

তুমি আমার সাধনার ফসল উর্বর ভূমি
আমি আছি তুমি আছো আমি আর তুমি।

Comments

    Please login to post comment. Login