কবিতা

কি চাই

July 6, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

180
View

কবিতা 

কি চাই 

অমল সরকার 

আমি কি চাই
সুন্দর এক জন স্বচ্ছ মনের মানুষ 
যার হৃদয়ে থাকবে অপরের ব্যথা বোঝার  ক্ষমতা
পরের দুঃখে কাঁদবে নিজে। 

আমি কি চাই
আমি চাই এমন এক জন মানুষ 
যে অন্যায় কে ঘৃণা করবে ন্যায়কে কোলে 
তুলে নিবে আপন করে। 

আমি কি চাই 
আমি এমন এক জন মানুষ চাই
যে শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে অধিকার 
আদায়ে শামিল হবে। 

আমি কি চাই
আমি ওই মানুষ গুলোর মতো 
নিজেকে দেখতে চাই।
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    মানুষের জীবনে কতো চাওায়া