Poetry

এক দুই তিন

July 6, 2025

Original Author অমল সরকার

168
View

কবিতা 

এক দুই তিন 

অমল সরকার 

এক দুই তিন গুনছি সামনের দিন
আমি হলাম তার কাছে অনেক ঋন
আমি তার হয়ে সে হয়না যে আমার 
চেষ্টা করছি হবো কাছে পাবো তার। 

দুই থেকে মিলে মিশে হবো এক হয়ে
তিনের সংখ্যায় বেমিলে যাই হারিয়ে
এক দুই তিন মিলে আমি আর বান্ধব 
দেখে সে নিরপেক্ষ থেকে হয় কর্দপ। 

এক দুই তিনে রুপান্তরের হয় ঝামলা
এককে জড়িয়ে ধরে দুই দেয় মামলা
তিন তাই হেসে কুটিকুটি মজা পায়
এক দুই তিন কেউ কারো ছাড়া নয়। 

এক দুই তিন সব এক মনের জন
সবাই সবার একান্ত বাধ্য আপন।
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    এক এক দুই তিন কে?