কালো টিপ
অমল সরকার
তোমার কপালের কালো টিপ
যেন আমার এ-ই বাংলার বদ্বীপ
রুপের ছটায় ফুটে আলোকমালা
প্রেমিক মনে বাড়িয়ে দেয় জ্বালা।
ষোড়শী তুমি রুপসী নারী তুমি
নেমেছো তুমি মর্তে সবুজ ভূমি
তোমার জন্য বইছে বাতাস পূবালী
ফুটিতেছে পূষ্প বিথীশাখে শেফালী।
তোমার ছন্দ চরণ মৃদুমন্দ ধরন
পিঁপিঁলিকার মতো প্রেমিকের মরন
রুপের আলোতে তোমার চন্দ্র হারে
বলোনা ওগো ভালবাস তুমি কারে।
কতো বসন্ত কতো শীত গ্রীষ্ম তাপে
তোমার নাম আলেছি দিবারাত্রি জপে
ঈশ্বর ভুলে নশ্বর দেহের মনটাকে তাই
বাসনা করি ভালো পর জন্মে তোমায় পাই।
তোমার কপালের কালো টিপ জ্বলে
এটাই যেন আমার ভালবাসার কথা বলে
বাঁচার চেয়েও মরা অনেক গুন ভালো
ধন্য তোমার কপালের ওই টিপ কালো।
249
View
Comments
-
-
Omol Sarkar 1 year ago
তোমার কপালের কালো টিপকে আমি কতো কিছু ভাবি