Poetry

কালো মেঘ

July 7, 2025

Original Author অমল সরকার

172
View

কালো মেঘ 

অমল সরকার 

কালো মেঘের ছায়া যদি পড়ে গায়
চমকে উঠি হারিয়ে যাও তুমি হায়
খুঁজবো আমি তেপান্তরের মাঠ পেড়িয়ে 
দিন শেষে সারা বেলা যাবে যে গড়িয়ে। 

তোমার কপালের কালো টিপের রাঙিয়ে 
মেঘকে ঢেকে দিও ওই কালো রঙ নিয়ে
আকাশের পানে আল্পনা একেঁ রুপ কিছু
তোমার চোখের মনি একেঁ দেখো বিশ্ব। 

দুই পাশে ভ্রুযুগল সারি সারি বন বিথীময়
তার মাঝে তোমার কালো টিপ রমণিয় হয়
কোন কালিতে আঁকো তুমি কপালের টিপ
স্পষ্ট যেন সাগরের মাঝে জোড়া বদ্বীপ। 

টিপ দেখে ভয় পেয়ে মেঘ পালায় আকাশে 
মুক্ত ঝড়া হাসি দিয়ে হেঁসে ওঠো তুমি শেষে
তোমার কপালের টিপের কাছে হারে  মেঘ
পায়ের তলায় আছড়ে পড়ে  শ্রাবনের মেঘ।
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    কালো মেঘ কখনো ঝড় আবর কখনে উল্টা